ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা গত শনিবার পুলিশ লাইনস মাঠে হয়েছে। এর উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। পুলিশ সুপার মো. ফারহাত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবদুল আওয়াল হোসেন, রংপুর রেঞ্জের ডিআইজির স্ত্রী শারমিন আক্তার খান, দিনাজপুরের পুলিশ সুপার মো. হামিদুল আলম, পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ। সমাবেশের শুরুতে পুলিশ বাদক দলসহ প্যারেড দল মাঠ প্রদক্ষিণ করে। পরে জেলার পুলিশ সদস্যরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। রাতে নৈশভোজ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।