প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে গতকাল বিকেলে পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মিজানুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী, বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর পুলিশ রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রংপুর