ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার এড়ন্দা দাখিল মাদ্রাসায় গতকাল মঙ্গলবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা মহসিন উদ্দিন, জেলা পরিষদের সদস্য মির্জা ফরিদুজ্জামান, সংরক্ষিত মহিলা সদস্য কহিনুর বেগম, মূলঘর ইউপির চেয়ারম্যান মুনশি আবদুল মান্নান, মাদ্রাসার সুপার সোলায়মান শেখ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এ সেলিম। রাজবাড়ী প্রতিনিধি