প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার চরমুগুরিয়া এলাকায় অবস্থিত এই ইনস্টিটিউটে প্রতিযোগিতায় ১২টি খেলায় ২৩০ জন অংশ নেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সহধর্মিণী ও মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক মাদারীপুর সংবাদ-এর চেয়ারম্যান সৈয়দ রোকেয়া বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী লোকজনের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট মহাদেব ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনছার উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ। মাদারীপুর সংবাদদাতা