প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় শুরু হয়েছে আন্ত সরকারি শারীরিক শিক্ষা কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলায় প্রতিষ্ঠিত খুলনা বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া অধিদপ্তরের পরিচালক মো. আবুল হাসেম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া অধিদপ্তরের উপপরিচালক এ বি এম মাহবুবুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোমিনুল হাসান। দেশের ছয়টি সরকারি শারীরিক শিক্ষা কলেজের দুই শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। ১২ নভেম্বর সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।