ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে কেল্লা উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ হাবিবর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফ আলী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাংসদ হাবিবর রহমান, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান, প্রধান শিক্ষক শাজাহান আলী, শিক্ষার্থী কামরুন্নাহার, এলাকার বাসিন্দা জুলফিকার আলী, আবু তালেব আকন্দ প্রমুখ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। শেরপুর (বগুড়া) প্রতিনিধি