ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক আজমল আহম্মেদ। কলেজের অধ্যক্ষ মাধব চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক শেখ দিদারুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য চৌধুরী রায়হান ফরিদ ও চলন্তিকা যুব সোসাইটির চেয়ারম্যান মো. খবিরউজ্জামান। বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ জিনাত জাহান চৌধুরী, ইমরান হোসেন, ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুর রাজ্জাক, ক্রীড়া শিক্ষক আহসানুজ্জামান প্রমুখ।