প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চবিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। সকালে বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত হোসেন সোহরাব, জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার হাবিবুর রহমান প্রমুখ।