ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর কলেজে গতকাল শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরোধীদলীয় হুইপ ও প্রতিষ্ঠানের সভাপতি শওকত চৌধুরী। এ উপলক্ষে কলেজের মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী। প্রতিযোগিতার ৩৫টি ইভেন্টে শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।