ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বালিকা উচ্চবিদ্যালয়ে গত রোববার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন পুলিশের পাংশা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম। বক্তব্য দেন মৃগী শহীদ দিয়ানত কলেজের শিক্ষক মনিরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বেগম প্রমুখ। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রাজবাড়ী প্রতিনিধি