ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিনোদপুর বসন্ত কুমার (বিকে) বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ১১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে গত সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহাবুদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএনও রওশন ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন প্রমুখ।