ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংক লিমিটেড গাজীপুর অঞ্চলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার জেলার শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হাবিবুর রহমান। এ সময় অগ্রণী ব্যাংক লিমিটেডের গাজীপুর অঞ্চলের উপমহাব্যবস্থাপক আবদুস সাত্তার, অগ্রণী ব্যাংক লিমিটেডের গাজীপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক এম আবদুর রহিম তালুকদার, অগ্রণী ব্যাংক অফিসার্স ফোরামের গাজীপুর শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।