ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলী। এতে দুই শতাধিক প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নেয়।