ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংক লিমিটেডের ভোলা অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টায় ভোলা সরকারি বালক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক বাবুল কুমার সাহা। ভোলা অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক আশুতোষ চন্দ্র শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হালিম ও ভোলা অঞ্চলের উপমহাব্যবস্থাপক আবদুর রহিম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।