প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ ক্যাডেট কলেজের চার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার। এ সময় ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল সাদেকুল বারীসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও ক্যাডেটদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। সমাপনী দিনে কলেজের ক্যাডেটরা বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর শারীরিক ডিসপ্লে প্রদর্শন করেন। পরে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা অতিথিরা উপভোগ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিকভাবে প্রথম স্থান অধিকার করে হুমায়ুন হাউস। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। ক্রীড়া প্রতিযোগিতায় মোট ৩০টি ইভেন্টে শতাধিক ক্যাডেট অংশ নেন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ