ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই উপজেলায় গত বৃহস্পতিবার স্কুল ও মাদ্রাসার ৪৬তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর এ প্রতিযোগিতা শুরু হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান। এদিকে রাজশাহীর বাগমারা উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে ভবানীগঞ্জ স্কুলমাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এনামুল হক।