ক্রীড়া সংস্থার নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জেলা ক্রীড়া সংস্থার চতুর্থ বার্ষিক নির্বাচনে ২৪টি পদের বিপরীতে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল রোববার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) ও নির্বাচন কর্মকর্তা প্রিয়সিন্ধু তালুকদারের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়। চারটি সহসভাপতি পদের বিপরীতে নয়জন, একটি সাধারণ সম্পাদক পদে দুজন, একটি অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে দুজন, দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদে চারজন, একটি কোষাধ্যক্ষে দুজন ও ১৫টি নির্বাহী সদস্য পদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। পদাধিকারবলে জেলা প্রশাসক ক্রীড়া সংস্থার সভাপতি। প্রিয়সিন্ধু তালুকদার বলেন, কাল মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই এবং ৭ এপ্রিল প্রত্যাহার ও ১৬ এপ্রিল নির্বাচন হবে।