ক্রীড়াসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল সোমবার দুপুরে দেবনগর দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাম্মী আরা আলমের সভাপতিত্বে জাসদ (একাংশ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, ভজনপুর ডিগ্রি কলেজের শিক্ষক আসাদুজ্জামান বক্তব্য দেন।