ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগে আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেডিট কার্ড জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চার ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটক হওয়া ব্যক্তিরা হলেন সেলিম, আরিফ হোসেন খান, মঞ্জুরুল হক ও আসাদুল ইসলাম। এঁদের মধ্যে সেলিম ব্যাংক কর্মকর্তা। বাকি তিনজন বিভিন্ন ব্যাংকের তথ্য-প্রযুক্তি প্রকৌশলী।

এঁদের কাছ থেকে কম্পিউটার, জাল ক্রেডিট ও ডেবিট কার্ড, কার্ড রিডার ও রাইটার, ক্যামেরাসহ আরও অনেক যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ডিবি।

ডিবি পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অতিরিক্ত উপকমিশনার মসিউর রহমান ও সহকারী কমিশনার তৌহিদুল ইসলামের নেতৃত্বে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই চার ব্যক্তিকে আটক করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে ক্রেডিট কার্ড জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল।