ক্রেডিট সুপারভাইজারদের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুব উন্নয়ন অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজারদের বেতন স্কেল ও গ্রেড অপরিবর্তিত রেখে ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ করার দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তর ক্রেডিট সুপারভাইজার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। সভায় সংগঠনটির সভাপতি ইসমাইল ভূঁইয়া বলেন, এই অধিদপ্তরের উপজেলা কার্যালয়ে দ্বিতীয় পর্যায়ের পদ ক্রেডিট সুপারভাইজার। তাঁরা যুবসমাজের সার্বিক উন্নয়নে কাজ করছেন। অথচ যোগ্যতা থাকার পরও শুধু পদের কারণে যথাযথ মর্যাদা পাচ্ছেন না তাঁরা। এভাবে গত ২৩ বছরে তাঁর কোনো পদোন্নতি পাননি। তাই উপজেলা পর্যায়ে যুব কার্যক্রম গতিশীল করতে অবিলম্বে পদের নাম সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা করতে হবে।
বিজ্ঞপ্তি