ক্রেতা সেজে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কালাচাঁদপুরে রুবি জুয়েলার্স থেকে গতকাল বুধবার রাতে ডাকাতেরা ক্রেতা সেজে ৪০ ভরি সোনা লুট করেছে। তাদের চাপাতির কোপে দোকানের মালিক গোলাম মোস্তফা আহত হয়েছেন। গুলশান থানার পুলিশ জানায়, রাত পৌনে আটটার দিকে ক্রেতা সেজে তিন-চার যুবক দোকানে ঢুকে সোনার অলংকার দেখতে চায়। একপর্যায়ে তারা অস্ত্রের মুখে আলমারি থেকে ৪০ ভরি সোনার অলংকার লুট করে। মোস্তফা এক ডাকাতকে জাপটে ধরলে তাঁকে চাপাতি দিয়ে কোপ দিয়ে ডাকাতেরা পালিয়ে যায়। থানার ওসি রফিকুল ইসলাম জানান, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।