ক্রেতাদের জন্য আরও সহজ হল সিম্ফনির ব্যাংকক অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিম্ফনি প্রতিদিন, ব্যাংকক জিতে নিন’ অফারে অংশগ্রহণ করার জন্য এখন থেকে আর কোনো এসএমএসপাঠাতে হবে না।সিম্ফনির কাছে সংরক্ষিত নতুন হ্যান্ডসেটগুলোর আইএমইআই নম্বর থেকে প্রতিদিন একটি আইএমইআইনম্বরকে লটারির মাধ্যমে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে এবং ০৯৬৬৬৭৭৭০০৭ নম্বর থেকে কল করে বিজয়ীকে পুরুস্কার প্রাপ্তির বিষয়ে জানানো হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যেকোনো নতুন হ্যান্ডসেট কিনলেই ক্রেতারা এ অফারের আওতাভুক্ত হবেন এবং প্রতিদিন একজন ভাগ্যবান ক্রেতা পাবেন ঢাকা-ব্যাংকক-ঢাকা এয়ার টিকিট। এসএমএসপাঠানোসংক্রান্ত জটিলতা নিরসন এবং সব গ্রাহকের অংশগ্রহণ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সব গ্রাহকের অংশগ্রহণের বিষয়টি অবহিত করেন সিম্ফনির হেড অব মার্কেটিং রফিক উদ্দিন। এ সময় সিম্ফনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।