ক্রেন দুর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় শরীরের ওপর ক্রেনের শিকল ছিঁড়ে পড়ে আহত শ্রমিক শেখ মহিউদ্দীন (৫৪) গত শুক্রবার মারা গেছেন। গত ৩০ জুন তিনি আহত হন।
মহিউদ্দীন ঢাকায় একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তাঁর লাশ গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার সওরা গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিএসআর সাইফেন নামের একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নের জন্য যন্ত্রপাতি বসানোর কাজ করছে। কাজের তত্ত্বাবধান করছে বাংলাদেশি কোম্পানি সাব্বির লিমিটেড। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান রেলওয়ে কারখানার ক্যারেজ শপে ট্রেনের কিছু যন্ত্রাংশ ক্রেনের ওপরে ঝুলিয়ে রেখেছিল। ৩০ জুন দুপুরে ওই ক্রেনের শিকল ছিঁড়ে মহিউদ্দীনের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।