ক্রেন নষ্ট হওয়ায় উদ্ধারকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীর কালনা ফেরিঘাটে পণ্যবোঝাই সাতটি ট্রাকসহ ফেরি ডুবির ঘটনায় দুদিনে মাত্র দুটি ট্রাক উদ্ধার করা সম্ভব হয়েছে৷ উদ্ধারকাজে ব্যবহৃত ক্রেন নষ্ট হয়ে যাওয়ায় ট্রাকের মালিক ও চালকেরা নিজ উদ্যোগে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন৷
এদিকে দুই দিন অতিবাহিত হলেও ফেিরডুবির ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করেনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগ৷
দুটি ট্রাক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সওজের উপসহকারী প্রকৌশলী জাকির আলম বলেন, ক্রেনটির একটু সমস্যা হওয়ায় কিছু সময়ের জন্য কাজ বন্ধ আছে৷
নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় বলেন, মালামাল আনলোড না হওয়া পর্যন্ত সবগুলো ট্রাক উদ্ধার করা সম্ভব হচ্ছে না৷ বিশেষ করে রডবোঝাই ট্রাকটি আনলোড করতে একটু সময় লাগবে৷ অন্য ট্রাক থেকে মালামাল নামানোর কাজ চলছে৷
নড়াইল-ঢাকা সড়কের মধুমতী নদীর কালনা ফেরিঘাটে গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে সাতটি যানবাহনসহ একটি ফেরি নদীতে ডুবে যায়৷ তবে ঘাটে বিকল্প ফেরি দিয়ে যানবাহন পারাপার অব্যাহত আছে৷