ক্রেস্ট জালিয়াতির তদন্ত করবে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সম্মাননা ক্রেস্ট জালিয়াতির ঘটনা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার একান্ত সহকারী সচিব সৌমেন লাল চন্দের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগে মামলা করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. সহিদুর রহমানের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করবে দুদক।
দুদক সূত্র জানায়, মুক্তিযুদ্ধের সম্মাননা ক্রেস্ট জালিয়াতি বিষয়ে অনুসন্ধান পরিচালনার শুরুতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন সংগ্রহ করা হবে। ওই প্রতিবেদনেই এই জালিয়াতি এবং এতে জড়িত হিসেবে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলামসহ মন্ত্রণালয়ের ১২ কর্মকর্তার নাম উল্লেখ রয়েছে।