ক্রেস্ট প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের রোভার স্কাউট লিডার (আরএসএল) সালমা হক জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ২০১৭ সালে জেলার সেরা রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে শহরের সরকারি এসভি বালিকা বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দিয়েছেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস। এ সময় অন্যদের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সালমা হক কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও টাঙ্গাইল—এই ছয় জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ অঞ্চলেও ২০১৭ সালের জন্য সেরা রোভার শিক্ষক নির্বাচিত হন।