ক্র্যাব নির্বাচন সভাপতি আবু সালেহ, সম্পাদক সরোয়ার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নির্বাচনে নয়া দিগন্ত-এর আবু সালেহ আকন সভাপতি ও কালের কণ্ঠ-এর সরোয়ার আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
আবু সালেহ আকন ১১৪ ও তাঁর নিকটতম প্রার্থী আখতারুজ্জামান লাবলু ৭৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সরোয়ার আলম ১৪০ ও তাঁর নিকটতম প্রার্থী মাহবুব আলম লাবলু ৬০ ভোট পেয়েছেন।
সহসভাপতি পদে সাব্বির মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বিকু নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, দপ্তর সম্পাদক রুদ্র রাসেল নির্বাচিত হয়েছেন।