ক্র্যাবের সভাপতি ইসারফ, সম্পাদক কামরুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসারফ হোসেনকে সভাপতি ও কামরুজ্জামান খানকে সাধারণ সম্পাদক করে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) ১৩ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে। গতকাল বুধবার সেগুনবাগিচায় অনুষ্ঠিত নির্বাচনে ক্র্যাবের ২০০ সদস্য ভোট দিয়ে নতুন কমিটি নির্বাচিত করেন।
এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক পদে ইসমাইল হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান নির্বাচিত হন। সরাসরি ভোটে নির্বাচিত হন যুগ্ম সম্পাদক পদে আমীর মুহাম্মদ, অর্থ সম্পাদক পদে শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে সাখাওয়াত কাওসার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে এম এম বাদশা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মোমিন হোসেন, আবু সুফিয়ান ও আসাদুজ্জামান।