ক্লাব উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুস্থতার জন্য প্রতিদিন হাঁটা আর ভালো কাজ করার প্রত্যয় নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ওয়েকারস ক্লাবের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন রায়গঞ্জ ইউএনও ইকবাল আখতার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম ও বেগম নূরুন্নাহার, তর্কবাগীশ কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া সওদাগর ও ইকবাল হোসেন প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|