প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জনসাধারণকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় ক্লাবের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ইউএনও ইকবাল আখতারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার প্রমুখ। পরে ৩৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।