প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আজ থেকে চলমান সেমিস্টারের ক্লাব ফেয়ার শুরু হচ্ছে। তিন দিনের এই ক্লাব ফেয়ারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ক্লাবগুলো অংশ নিচ্ছে। সকাল ১০টায় উদ্বোধন হওয়ার পর দিনব্যাপী অনুষ্ঠান চলবে। এতে থাকবে ড্রামা ক্লাবের পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিনে থাকবে চলচ্চিত্র প্রদর্শনী। শেষ দিনে ফুড ফেস্টিভ্যালে ২০টির বেশি খাবারের প্রতিষ্ঠান অংশ নেবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নানামুখী প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ করে দেওয়া এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিজ্ঞপ্তি।