ক্লাবফুট চিকিত্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য গ্লেনকো ফাউন্ডেশন এবং বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অংশীদারত্বমূলক একটি প্রকল্প ‘ওয়াক ফর লাইফ’। এর আওতায় ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সারা বাংলাদেশে ১৮ হাজার ক্লাবফুট শিশুকে চিকিত্সার আওতাভুক্ত করা হয়েছে। জাতীয় ক্লাবফুট চিকিত্সা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও ক্লাবফুট চিকিত্সায় বিশেষ অবদানের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে শ্রেষ্ঠ সেবাদানকারী প্রতিষ্ঠানের পদক লাভ করেছে গ্লেনকো ফাউন্ডেশন। গত ১৯ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক জমকালো অনুষ্ঠানে এই পদক দেওয়া হয়। বিজ্ঞপ্তি।