ক্লাবে অগ্নিসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পনগরের শাসনগাঁও এলাকায় গতকাল শনিবার শেখ কামাল স্মৃতি সংসদ নামের একটি ক্লাবে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও ক্লাবটির বেশির ভাগ পুড়ে গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ছয়-সাতজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ক্লাবে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে। পরে আশপাশের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্লাবটি বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।