ক্লাবের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রি কলেজের ডিবেট ক্লাবের বার্ষিক সম্মেলন ও শিক্ষার্থী সমাবেশ গতকাল রোববার সকালে কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ ফিরোজ ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম ও মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গণেশ চন্দ্র মণ্ডল, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইখতিয়ার হোসেন, প্রভাষক জিনাত জাহান খান, সহকারী অধ্যাপক জাকির হোসেন, ডিবেট ক্লাবের সদস্য ফখরুল আবেদীন, তাহমিনা আক্তার প্রমুখ।