প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনায় গতকাল সোমবার স্কয়ার গ্রুপের সেবামূলক প্রতিষ্ঠান অনিতা-স্যামসন ফাউন্ডেশন পরিচালিত দিশারী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে ১১তম ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। এ কোর্সের অধীনে জেলার গরিব ও মেধাবী ৫০ শিক্ষার্থীকে বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। জেলা শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নতুন এই ব্যাচের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা হয়। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হিউম্যান রিসোর্স বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আবদুল হান্ননের সভাপতিত্বে বক্তব্য দেন আবদুল মতীন খান, আজিজুল হক ও টুটন কুমার সরকার।