ক্লাস উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ কলেজে সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ ও ক্লাস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার কলেজের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি রইচ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ হাতেম আলী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আয়ূব আলী। অতিথি ছিলেন রহিদুল ইসলাম, আবদুর রাজ্জাক, শরিফুল ইসলাম, মামুনুর রশিদ, আবুল কালাম আজাদ, অলকা রাণী, দিপালী রহমান প্রমুখ। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি