ক্লাস চলাকালে ফ্যান ছিঁড়ে পড়ল মাথায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর সরকারি কলেজে গতকাল বুধবার দুপুরে রসায়ন ব্যবহারিক ক্লাস চলার সময় সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ভবতোষ চন্দ্র বর্মণ জানান, দুপুর ১২টার দিকে কলেজের বিজ্ঞান অনুষদে রসায়ন ব্যবহারিক ক্লাস চলছিল। প্রায় ৫০ জন শিক্ষার্থী ক্লাসে ছিলেন। হঠাৎ করে একটি সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে। এতে রহিমার মাথা ফেটে যায়।