ক্লাস চলার সময় ধসে পড়ল পলেস্তারা মাদ্রাসায় আতঙ্ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একটি মাদ্রাসায় গতকাল শনিবার ক্লাস চলার সময় ছাদের পলেস্তারা ধসে পড়ায় আতঙ্ক সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানায়, হাতীবান্ধা সিনিয়র আলিম মাদ্রাসার পরিত্যক্ত ভবনে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নবম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস চলছিল। হঠাৎ করেই ছাদের দুটি অংশের পলেস্তারা ধসে পড়ে। এতে আতঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রুত বেরিয়ে যায়। পরে ওই কক্ষে গতকাল আর ক্লাস নেওয়া হয়নি।নবম শ্রেণীর ছাত্রী বেগম আরা বলেন, ‘অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে সবাই ভয় পাচ্ছিলাম। আজ দুর্ঘটনা ঘটে গেল।’ মাদ্রাসার অধ্যক্ষ জমসের আলী জানান, প্রায় পাঁচ বছর আগে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এটি মেরামতের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর বারবার অনুরোধ করেও কোনো ফল পাননি। তাই গতকাল পলেস্তারা ধসে পড়ার ঘটনা ঘটে।