প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সব বিভাগের ক্লাস ছুটি এবং ১২ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সব বিভাগের পরীক্ষা বন্ধ থাকবে। সেই সঙ্গে ১২ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ থাকবে। ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।