প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের ছুটি শেষে আজ রোববার খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলছে। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। গত বৃহস্পতিবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হয়। দুই বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। ৪ সেপ্টেম্বর থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং ৮ সেপ্টেম্বর থেকে কুয়েটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি শুরু হয়।