ক্লাস-পরীক্ষা চালুর দাবি আইনের শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল শনিবার দুপুরে উপাচার্য অধ্যাপক আবদুল হাকিম সরকারের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে শিক্ষার্থীরা এ সময়সীমা বেঁধে দেন।
বিশ্ববিদ্যালয় ও আইন বিভাগ সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর আইন বিভাগে একটি শূন্য পদের (স্থায়ী) বিপরীতে শিক্ষক নিয়োগ বোর্ড গঠিত হয়। বিভাগের শিক্ষকদের অভিযোগ, অস্থায়ী পদকে স্থায়ী করার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও নিয়মবহির্ভূতভাবে একাধিক ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ বোর্ড গঠন করা হয়েছে। তাঁরা এ নিয়োগ-প্রক্রিয়া বাতিলের দাবিতে ১৫ ডিসেম্বর থেকে বিভাগের সভাপতিকে সব ধরনের সহযোগিতা করা থেকে বিরত রয়েছেন।
শিক্ষার্থীরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে আইন বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানান। এ জন্য তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজ রোববার পর্যন্ত ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। উপাচার্য তাঁদের দাবি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।