ক্লাস-পরীক্ষা বন্ধ করে ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিবাদ মিছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিনের ওপর বোমা হামলার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। তবে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের মিছিলে যেতে বাধ্য করেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, সকাল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন বিভাগে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় অংশ না নেওয়ার জন্য বাধ্য করেন। এ ছাড়া তাঁরা সব শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দিয়ে মিছিলে যেতে বাধ্য করেন।অভিযোগ অস্বীকার করে বিশ্ব িবদ্যালয় ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে আসে।’সকাল সাড়ে ১০টায় সভাপতি জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে সমাবেশে পরিণত হয়।