ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচিতে অনড় শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ষষ্ঠ দিনের মতো ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের সময় শিক্ষকদের অবরুদ্ধ ও হেনস্তা করার ঘটনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তি না হওয়া পর্যন্ত শিক্ষকদের কর্মসূচি অব্যাহত থাকবে।
গতকাল শনিবার শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল আলীম। বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীরা গত ২৮ জানুয়ারি থেকে ক্লাস বর্জন করে ৩৩ ক্রেডিট বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। কিন্তু আন্দোলনের সময় শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের অসদাচরণের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন ঘোষণা করে শিক্ষক সমিতি।