প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে। এ জন্য গতকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের চারটি হল ও আশপাশের মেসগুলোতে শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন। টানা ১৯ দিন বন্ধ থাকার পর শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণে আবার মুখর হয়ে উঠবে ক্যাম্পাস। ছয় দফা দাবিতে শিক্ষক সমিতি গত ১৯ জানুয়ারি থেকে ক্লাস এবং ২২ জানুয়ারি থেকে পরীক্ষা নেওয়া থেকে বিরত ছিল। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন মো. আবু তাহের আজ থেকে ক্লাস-পরীক্ষা চালুর বিষয়টি নিশ্চিত করেছেন।