প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে গতকাল রোববার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতির কক্ষসহ শ্রেণিকক্ষগুলোতে তালা দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা বিভাগীয় সভাপতি শাহজাহান মণ্ডলের কক্ষসহ বিভাগের শ্রেণিকক্ষে তালা লাগিয়ে দেন। বিকেল চারটা পর্যন্ত বিভাগে তালা ঝুলতে দেখা গেছে। এর আগে গত শনিবার একই দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল এ সময়সীমা শেষ হওয়ায় তাঁরা বিভাগে তালা লাগিয়ে দেন। উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।