প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার শ্রেণিকক্ষের ফটকে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ অবস্থা চলাকালে কলেজের অধ্যক্ষ মোর্শেদ আহমদ শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। তিনি হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তালা খুলে নিয়ে ক্লাসে ফিরে যান। তবে তাঁরা জানান, হামলাকারীরা গ্রেপ্তার না হলে ফের কর্মসূচি দেওয়া হবে। গত রোববার রাতে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।