প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগর ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং কলেজ চত্বরে মিছিল ও সমাবেশ করেছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ চত্বরে দফায় দফায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেয় কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবু বকর সিদ্দিক, একাদশ শ্রেণির ছাত্র বিপ্লব হোসেন, আকিব হোসেন প্রমুখ। সমাবেশ থেকে অবিলম্বে কলেজটিকে জাতীয়করণের জন্য সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। বক্তারা বলে, ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত কলেজটি শিক্ষার গুণগত মান উন্নয়নসহ সাফল্যের ধারাবাহিকতা রেখে চলেছে। বর্তমানে সেখানে ২ হাজার ৩৮৬ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে।