ক্লাস বর্জন থেকে বিরত থাকতে আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য সিরাজুল করিম চৌধুরী শিক্ষার্থীদের ক্লাস বর্জন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই আহ্বান জানান।শিক্ষার্থীরা জানান, গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্রকল্যাণ উপদেষ্টা ও সব বিভাগের সভাপতিরা হলে হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপাচার্য বলেন, তাঁরা শিক্ষার্থীদের ১২ দফা দাবি বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে কয়েকটি দাবি বাস্তবায়ন করা হয়েছে। বাকি দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।মতবিনিময়কালে উপাচার্য রুয়েটকে সেশনজটমুক্ত রাখতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন থেকে বিরত থাকার আহ্বান জানান।উল্লেখ্য, ১২ দফা দাবিতে গত মাস থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন।