প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সমঞ্চান) প্রথম বর্ষের ক্লাস আজ বুধবার থেকে শুরু হচ্ছে। নতুন শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীন ১৬টি বিভাগে মোট এক হাজার ২৩৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। উপাচার্য হারুনর রশীদ খান জানান, হরতাল-অবরোধসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও নতুন শিক্ষাবর্ষের ক্লাস দ্রুত শুরু করা সম্ভব হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পড়ে সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।