প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী গতকাল শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের মোট ২২টি বিভাগে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়জীবনের প্রথম দিনে নবীন শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী ক্লাসে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে পৃথকভাবে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। তবে সন্ধ্যাকালীন কোর্সের পরীক্ষা চলায় ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত বিভাগগুলোয় উদ্বোধনী ক্লাস হয়নি বলে জানা গেছে। ওই সব বিভাগে আগামী সোমবার উদ্বোধনী ক্লাস হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি